Views Bangladesh Logo

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাবের তথ্য তলব

 VB  Desk

ভিবি ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে।

বিএফআইইউ বুধবার (১৩ আগস্ট) ব্যাংকগুলোকে চিঠি দিয়ে তাদের লেনদেন, অ্যাকাউন্ট খোলার ফরম এবং কেওয়াইসিসহ যাবতীয় তথ্য প্রদান করতে বলেছে।

তলবকৃত তালিকায় থাকা সাবেক গভর্নররা হলেন– ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। এদের মধ্যে আতিউর রহমান সরকার পতনের পর বিদেশে চলে গেছেন। আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের ৭ আগস্ট ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেন।

সাবেক ছয় ডেপুটি গভর্নরের মধ্যে রয়েছেন– সরকার পতনের পর দুদকের মামলায় জেলে থাকা এস কে সুর চৌধুরী, বিএফআইইউ প্রধান থেকে পদত্যাগ করা মো. মাসুদ বিশ্বাস, তার আগে দীর্ঘদিন বিএফআইইউ প্রধান পদে থাকা আবু হেনা মো. রাজী হাসান, সাবেক ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান এবং আবু ফরাহ মো. নাছের।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেন এবং কেওয়াইসিসহ যাবতীয় তথ্য তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। যদি কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে, সেই তথ্যও জানাতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ