Views Bangladesh Logo

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে বাংলালিংক

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান বলেন, 'টেলিযোগাযোগকে জাতীয় থ্রাস্ট সেক্টর হিসেবে স্বীকৃতি দেওয়া এবং কিছু কর কমানোসহ টেলিযোগাযোগ খাতকে সহায়তায় সরকারের গৃহীত উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাই।'

তিনি মনে করেন, এই পদক্ষেপগুলো ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে, বিনিয়োগ আকৃষ্ট করতে এবং দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে।

আগামী পাঁচ বছরের মধ্যে জিডিপিতে আইসিটি ও টেলিযোগাযোগ খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা বাংলাদেশের শক্তিশালী ডিজিটাল উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন উল্লেখ করে তিনি আরও বলেন, 'বাংলালিংক এই যাত্রায় সহযোগিতা করতে এবং সংযোগ ও প্রযুক্তির মাধ্যমে সবার জন্য উন্নত জীবন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।'ৎ

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ