রাজশাহীতে বাংলাদেশ–শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন
রাজশাহীতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু।
ট্রফি উন্মোচন শেষে দুই দলের অধিনায়কই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং আসন্ন সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনা ও প্রত্যাশা তুলে ধরেন। নিগার সুলতানা জানান, ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে চামারি আতাপাত্তু শ্রীলঙ্কার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন।
আজ সকাল ৯টা ২০ মিনিটে একই ভেন্যুতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে