Views Bangladesh Logo

সৌদি আরবের সঙ্গে শ্রমিক চুক্তি চূড়ান্তের পথে: আসিফ নজরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই সৌদি আরবের সঙ্গে প্রবাসী শ্রমিক পাঠানো বিষয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি দ্বিপাক্ষিক চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, “এই চুক্তির চেষ্টা বিগত সরকারের সময় বহুবার করা হলেও সফল হয়নি। ভারত বা পাকিস্তানের সঙ্গেও এমন চুক্তি হয়নি। সৌভাগ্যজনকভাবে এখন সেই সম্ভাবনা তৈরি হয়েছে, যা বাস্তবায়িত হলে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষা ও অধিকার আরও জোরদার হবে।”

তিনি আরও বলেন, “আমি যখন সম্প্রতি মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে আশার কথা বলেছি, তখন সামাজিক মাধ্যমে অনেক তীব্র প্রতিক্রিয়া পেয়েছি। বলা হয়েছে—বর্তমানে যারা অবৈধ হয়ে আছেন, তাদের বৈধ করার কোনো উদ্যোগ নেই, অথচ আবার নতুন লোক পাঠানো হচ্ছে। গালাগালির যেন শেষ নেই।”

তবুও কাজ থেমে নেই জানিয়ে উপদেষ্টা বলেন, “যারা বিমান টিকিট ও ভিসা থাকা সত্ত্বেও গত বছর মালয়েশিয়া যেতে পারেননি, তাদের পুনরায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ধাপে ধাপে বিষয়গুলো বাস্তবায়ন করছি।”

সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন, “প্রবাসী কর্মীদের রিইন্টিগ্রেশনে কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয়ের সেবা সহজ করা হয়েছে, ডিজিটালাইজেশন সম্পন্ন হয়েছে, যাতে ভোগান্তি কম হয়। আপনারা যখন বিদেশে নতুন করে যাবেন, তখন এই সুবিধার প্রকৃত প্রতিফলন বুঝতে পারবেন।”

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও রেমিট্যান্স প্রেরণকারী সফল প্রবাসীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ