আইসিসির মাস সেরা হলেন বাংলাদেশের সোবহানা মোস্তারি
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে অসাধারণ পারফরম্যান্সের জন্য বাংলাদেশ দলের সোবহানা মোস্তারি ২০২৬ সালের জানুয়ারি মাসের আইসিসির সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
এই সম্মান পেতে সোবহানা পেছনে ফেলেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং আমেরিকান বাঁহাতি পেসার টারা নরিসকে।
গ্লোবাল কোয়ালিফায়ারে জানুয়ারি মাসে প্রথম ছয় ম্যাচে সোবহানা ৪৫.৮০৮ গড় এবং ১৪৫.৮৪৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেছিলেন, যা বাংলাদেশের অপরাজিত থাকার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
২০২৩ সালের নভেম্বরে নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার অর্জন করেছিলেন। এবার তার সঙ্গে যুক্ত হলেন সোবহানা। তিনি স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের ইনিংসসহ সেরা ৫৯ রান করেছিলেন এবং ম্যাচসেরা হন।
এদিকে, পুরুষদের ক্যাটাগরিতে জানুয়ারির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল, যিনি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুটি সেঞ্চুরি করেছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে