Views Bangladesh Logo

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে আছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। ফলে সিরিজের শেষ ম্যাচটি এখন বাংলাদেশের জন্য সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। অন্যদিকে সিরিজ সমতায় ফেরানোর লক্ষ্যে মাঠে নামবে নিউজিল্যান্ড দল।

সবকিছু ঠিক থাকলে আজ শনিবার (২ মে) দুপুর ২টায় শুরু হবে সিরিজ নির্ধারণী এই ম্যাচ। তবে ম্যাচ ঘিরে সবচেয়ে বড় শঙ্কা হলো বৃষ্টি। দ্বিতীয় টি-টোয়েন্টির মতো শেষ ম্যাচটিও আবহাওয়ার কারণে বিঘ্নিত হবার সম্ভাবনা রয়েছে। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকে বৃষ্টিপাত হওয়ায় মাঠ খেলার উপযোগী থাকবে কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

যদিও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা কম তবুও ভেজা আউটফিল্ড ও উইকেট ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে। প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা। অন্যদিকে, পরিস্থিতি বিবেচনায় নিজেদের একাদশে পরিবর্তন আনতে পারে কিউইরা। কাজেই এখন দেখার বিষয়, আবহাওয়ার বাধা পেরিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে লিটনের দল কাঙ্খিত সাফল্য ছিনিয়ে আনতে পারে কি না।

সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড: টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ