Views Bangladesh Logo

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বার্ষিক হালনাগাদের পর এই উন্নতি পেয়েছে টাইগাররা।

র‍্যাঙ্কিং অনুযায়ী, চলতি বছর সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (২৬২ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া (২৫৮ পয়েন্ট)।

আইসিসির বার্ষিক হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে।

শীর্ষ সাত দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ২৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ড, পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকা (২৪৪), ষষ্ঠ স্থানে পাকিস্তান (২৪০) এবং সপ্তম স্থানে ওয়েস্ট ইন্ডিজ (২৩৩ পয়েন্ট)।

অন্যদিকে ৬ পয়েন্ট হারিয়ে নবম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। তাদের পেছনে ফেলে ২২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এই হালনাগাদে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ১।

দশম স্থানে আফগানিস্তান (২২০ পয়েন্ট)। একাদশ ও দ্বাদশ স্থানে অপরিবর্তিত রয়েছে যথাক্রমে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।

এদিকে ৬ পয়েন্ট বাড়িয়ে দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছে যুক্তরাষ্ট্র। তারা পেছনে ফেলেছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে, যারা এখন যথাক্রমে ১৪তম ও ১৫তম স্থানে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ