বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.১৪ বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে প্রায় ৩১.১৪ বিলিয়ন ডলার।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিএপিএম–৬ (BPM6) হিসাবপদ্ধতিতে এই রিজার্ভ ধরা হয় ২৬.৪২ বিলিয়ন ডলার।
২৫ নভেম্বর পর্যন্ত দেশের মোট স্থূল রিজার্ভ ছিল ৩১,১০০.১৬ মিলিয়ন ডলার, আর আইএমএফের বিএপিএম–৬ পদ্ধতিতে হিসাব করলে এই পরিমাণ দাঁড়ায় ২৬,৩৯৩.০৩ মিলিয়ন ডলার।
এর আগের দিন, ২৪ নভেম্বর, স্থূল রিজার্ভ ছিল ৩১,০৮৬.৩৫ মিলিয়ন ডলার এবং বিএপিএম–৬ ভিত্তিক রিজার্ভ দাঁড়িয়েছিল ২৬,৩৭৮.৪৭ মিলিয়ন ডলার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে