ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে যোগ দেবেন বাংলাদেশের রাষ্ট্রদূত: মুখপাত্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মাদ রফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম অংশগ্রহণ করবেন।
ট্রাম্পের শপথে অন্তর্বর্তী সরকারের কাউকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা-জানতে চাইলে রফিকুল আলম বলেন, মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যে ঐতিহ্য আছে, এখানে বিদেশি মিশন প্রধান যারা আছেন তারা সবসময় দাওয়াত পেয়ে থাকেন এবং এবারও সেই একই ঐতিহ্য অনুসরণ করা হচ্ছে। আমাদের কাছে যে চিঠি আছে সেখানে পরিস্কারভাবে বলা আছে, যুক্তরাষ্ট্রের বিদেশি মিশনের প্রধান যারা আছেন তারা ওই অনুষ্ঠানে আমন্ত্রিত।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে