রাশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে দায়িত্ব থেকে অব্যাহতি
রাশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ফয়সাল আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তার স্থলে মস্কোয় বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর মোহাম্মদ নিয়াজ মোর্শেদকে নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগ মঙ্গলবার (২৭ মে) থেকে কার্যকর হয়েছে।
ফয়সাল আহমেদকে ফেরত আনার সিদ্ধান্ত আসে তার এক বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর। ওই পোস্টে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেয়া নিয়ে সমালোচনা করেন, যা কূটনৈতিক শিষ্টাচার ও সরকারি আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।
এছাড়াও, ফয়সাল আহমেদের বিরুদ্ধে এক নারীর সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন হয়রানির অভিযোগ ওঠায় তার আচরণ নিয়ে আরও বিতর্ক সৃষ্টি হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে