Views Bangladesh Logo

৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর ২০২৬ সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৫তম।

হালনাগাদ সূচকে দেখা যাচ্ছে, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৬টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। তবে এর মধ্যে কিছু দেশে অন-অ্যারাইভাল বা ই-ভিসার সুবিধা দেওয়া হয়।

বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত বা সহজ প্রবেশাধিকার দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে—বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।

এছাড়া নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামা, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু ও ভানুয়াতুতে বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা রয়েছে।

হেনলি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

তৃতীয় স্থানে সুইডেন আর চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের একাধিক দেশ—বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। এছাড়া ষষ্ঠ স্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ