Views Bangladesh Logo

আন্তর্জাতিক কারাতে আসরে বাংলাদেশি শিশু নিকিতার স্বর্ণজয়

 VB  Desk

ভিবি ডেস্ক

আন্তর্জাতিক মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘শতকান কাপ ২০২৫ ক্লাব কারাতে চ্যাম্পিয়নশিপ’-এ কুমিতে বিভাগে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থী আরিয়ানা হুদা নিকিতা।

রবিবার (১৮মে) আবুধাবির ক্যাপিটাল সিটিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নেয় বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক প্রতিযোগী। বয়সভিত্তিক বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেরা হয়ে উঠে আসে তৃতীয় গ্রেডে পড়ুয়া নিকিতা।

নিকিতা জনতা ব্যাংক পিএলসি, ইউএই-এর তথ্যপ্রযুক্তি কর্মকর্তা নাজমুল হুদা ও প্রকৌশলী শ্রাবণী আলম সুপ্তার একমাত্র কন্যা ও বর্তমানে আবুধাবির মামুরা ব্রিটিশ একাডেমির শিক্ষার্থী।

স্বর্ণপদক জয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। ছোট বয়সেই আন্তর্জাতিক পর্যায়ে নিকিতার এমন অর্জনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক বলে মনে করছেন অনেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ