Views Bangladesh Logo

অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা রহমান

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম কোনো বাংলাদেশি নারী হিসেবে ডেপুটি মেয়রের দায়িত্ব পেলেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে আয়োজিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে এলিজা আজাদকে ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়। একই সভায় মেয়র নির্বাচিত হন ভিন্স ফেরেরি।

এদিকে এলিজার নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়াড় বইছে। বাংলাদেশি কমিউনিটি নেতা ও অস্ট্রেলিয়ার প্রেস বাংলা মিডিয়ার প্রেসিডেন্ট রহমাতউল্লাহর নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরা এলিজাকে অভিনন্দন জানান।

রহমাতউল্লাহ জানান, এলিজার এই বিজয়ে নানা জাতি বর্ণ অথ্যাৎ মাল্টিকালচারাল দেশ অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছে। এছাড়াও অস্ট্রেলিয়ায বসবাসকারি বাংলাদেশি প্রজন্মের মধ্যে মেইনস্ট্রিম কর্মকান্ডসহ রাজনীতিতে প্রবেশে উৎসাহ যোগাবে বলে জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ