Views Bangladesh Logo

যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক: সড়কমন্ত্রী

ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে দুই দেশই ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, মৈত্রী এক্সপ্রেস নিয়ে শিগগিরই সুখবর আসতে পারে। ট্রেনটি কবে থেকে চলবে, সেই দিনক্ষণও দ্রুত নির্ধারণ করা হবে বলে জানান তিনি। দুই দেশের মানুষের জন্য এটি বড় সুখবর হবে বলেও মন্তব্য করেন তিনি।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, মৈত্রী এক্সপ্রেসের যাত্রার সময় কমানোর বিষয়েও দুই দেশ ভাবছে।

এ সময় বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, নানা প্রতিকূলতার পরও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কমেনি, বরং দ্বিগুণ হয়েছে।

ভারতে অবস্থান করে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা কীভাবে রাজনীতি করছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য না করে এড়িয়ে যান ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ