Views Bangladesh Logo

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সাঈদ মোল্লা (৩৫) রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, ভালো আয়ের আশায় স্থানীয় দালালের মাধ্যমে প্রায় ১৬ লাখ টাকা ঋণ করে চলতি বছরের ৭ মে রাশিয়া যান সাঈদ মোল্লা। যাওয়ার কয়েকদিন পর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ায় পৌঁছানোর পর তাকে এবং আরও কয়েকজন বাংলাদেশিকে কাজ দেওয়ার কথা বলে একটি ক্যাম্পে রাখা হয় এবং পরে তাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরিবারের অভিযোগ, সেখান থেকেই তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

গত ১৩ জুন দিবাগত রাতে সাঈদের মৃত্যুর খবর পান তার স্ত্রী রেশমা বেগম। তবে তার মৃত্যুর সঠিক পরিস্থিতি নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পরিবার আরও জানায়, সাঈদের সঙ্গে থাকা ৩০ বাংলাদেশির মধ্যে তাদের কাছ থেকেই জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছিল বাংলাদেশি ঐ নাগরিকদের। পরে গত ১৩ জুন দিবাগত রাত ১টার দিকে ফোনে সাঈদের মৃত্যুর খবর পান তার স্ত্রী রেশমা বেগম।

সাইঈদের মিনি বেগম বলেন, এই ছেলের সংসারেই আমার খাবার হতো। ছেলেটার এমন মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে পরিবারের পক্ষ থেকে সাঈদের মৃত্যুর সঠিক তথ্য নিশ্চিতকরণ, মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ