Views Bangladesh Logo

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

ঞ্চগড় সদর উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব-পিলারের মাঝামাঝিতে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকার বাসিন্দা। তিনি রফিকুল ইসলামের ছেলে।

৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি বৃহস্পতিবার রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ভোরের দিকে ফেরার সময় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই আনোয়ার নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।

সীমান্তে গুলির শব্দ শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে। একইসঙ্গে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে। এ ঘটনার পর বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি গরু জব্দ করেছে বিজিবি।

এই ধরনের মর্মান্তিক ঘটনা সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ