Views Bangladesh Logo

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আজাদ হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ।

তিনি জানান, আহত ওই যুবক বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে সীমান্ত এলাকায় গুলির ঘটনায় তিনি আহত হন। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এক সিনিয়র নার্স জানান, গত রাতে আজাদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে একাধিক ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ