Views Bangladesh Logo

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ভারতের মহেন্দ্র সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল হোসেন (৩১) উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে।

স্থানীয় সূত্র ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রুবেলসহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি (বর্ডার আউটপোস্ট) সংলগ্ন সীমান্তে অবস্থান করছিলেন। এ সময় ভারতের মহেন্দ্র সীমান্ত এলাকায় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে রুবেল গুরুতর আহত হন। এ ঘটনার পরপরই সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত বাংলাদেশ অভ্যন্তরে নিয়ে আসেন। প্রথমে তাকে পার্শ্ববর্তী জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান জানান, রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সীমান্তের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ