Views Bangladesh Logo

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কাওছার আহমদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিছানাকান্দি সীমান্তে ১২৬৩ মেইন পিলারের ৪০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত কাওছার আহমদ উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুসন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, 'নিহত কাওছার যেকোনো কারণে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন এবং বিএসএফের গুলিতে তিনি আহত হন। তার সঙ্গে থাকা অন্যরা তাকে বাড়িতে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।'

গুলির বিষয়টি নিয়ে তদন্ত চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছি। কাওছার আহমেদ কখন ও কেন ভারতীয় সীমান্তে প্রবেশ করেছেন এবং কারা তাকে গুলি করেছে সে বিষয়ে তদন্ত চলেছে।'

এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ৪৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা এ ঘটনা সম্পর্কে অবগত নন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ