Views Bangladesh Logo

বাংলাদেশি নারী শ্রমিকদের মালয়েশিয়ায় না যাওয়ার পরামর্শ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশি নারী শ্রমিকদের মালয়েশিয়ায় সাধারণ শ্রমিক হিসেবে না যাওয়ার পরামর্শ দিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। বিভিন্ন চক্র তাদের পর্যটক বা অন্যান্য ভিসায় নিয়ে গিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে বলে সতর্ক করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নারী শ্রমিক নিয়োগ নিয়ে কোনো চুক্তি নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অপরাধী চক্র বিভিন্ন কৌশলে নারী শ্রমিকদের কর্মসংস্থানের প্রলোভন দেখাচ্ছে। তারা নিয়ম লঙ্ঘন করে পর্যটক বা অন্যান্য ভিসায় নারী শ্রমিকদের মালয়েশিয়ায় নিয়ে প্রতারণা করছে।

এ ধরনের প্রতারণার ফলে বাংলাদেশি নারী শ্রমিকরা আর্থিক বা মানসিকভাবে ক্ষতির শিকার হতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে, এটি মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে পারে বলে সতর্ক করেছে হাইকমিশন।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নারী শ্রমিক নিয়োগ সংক্রান্ত কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় না যাওয়ার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ