Views Bangladesh Logo

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, গত বুধবার বৈরুতের হামরা এলাকায় নিহত হন তিনি।

নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।

দূতাবাস জানায়, দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহের অবস্থা জানতে দূতাবাসের পক্ষ হতে যোগাযোগ চলছে।

দূতাবাস আরও জানায়, প্রাথমিক তথ্য অনুসারে, একই আক্রমণে দিপালীর মালিক ও তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ