দিল্লিতে অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩
ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণাঞ্চলের মালভিয়া নগরে হোটেলে অগ্নিকাণ্ডে আহত এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। এর ফলে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১০ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বাংলাদেশি নারীর মৃত্যু হয়।
দক্ষিণ দিল্লির উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) অনন্ত মিত্তাল বিষয়টি নিশ্চিত করে বলেন, দুঃখজনকভাবে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা ২৩ জনে পৌঁছেছে। মৃত ব্যক্তি একজন বাংলাদেশি নারী।
গত ৪ জুন দক্ষিণ দিল্লির হাউজ রানি এলাকায় অবস্থিত ফ্লারিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে হোটেলটিতে থাকা বহু মানুষ আটকা পড়েন।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের দিন ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। পরে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক নাইজেরীয় নাগরিকের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে ২২ হয়।
সর্বশেষ বাংলাদেশি নারীর মৃত্যুর মধ্য দিয়ে প্রাণহানির সংখ্যা ২৩ জনে পৌঁছেছে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসাও অব্যাহত রয়েছে।

মতামত দিন