Views Bangladesh Logo

বাংলাদেশিদের জন্য ত্রিপুরার সব হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় হোটেল মালিকরা। সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়।

এনডিটিভি জানায়, বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন ও বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশন।

এ ব্যাপারে হোটেল অ্যাসোসিয়েশনের সচিব সৈকত ব্যান্যার্জী বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অকারণে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যের সব হোটেল এবং রেস্তোরাঁয় বাংলাদেশি নাগরিকদের পরিষেবা বন্ধ রাখা হবে। তবে যারা আগে থেকে হোটেলের পরিষেবা নিচ্ছেন তাদের শুধু থাকতে দেয়া হবে। অন্যদের পরিষেবা দেয়া হবে না।

এদিকে একই কারণে (চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ) সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয়ার ঘটনাও ঘটে।

পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটিতে থাকা বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশন ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ