Views Bangladesh Logo

ভিয়েতনাম, থাইল্যান্ড থেকেও রোমানিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবে বাংলাদেশি শিক্ষার্থীরা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশি শিক্ষার্থীরা যারা রোমানিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য গ্রহণযোগ্যতা পেয়েছে, তারা এখন নয়া দিল্লিস্থ রোমানিয়ান দূতাবাস ছাড়াও, ভিয়েতনামের হ্যানয় এবং থাইল্যান্ডের ব্যাংককের রোমানিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

আজ ১০ সেপ্টেম্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ এবং সিআইএসের একটি শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৭১ সালে বাংলাদেশেকে স্বীকৃতি দেওয়া প্রথম ইউরোপীয় দেশগুলোর মধ্যে রোমানিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের একটি সম্পর্ক রয়েছে যা এখনো বিদ্যমান।

এর আগে, দেশটি বাংলাদেশের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং ছাত্র ও কর্মশক্তির গতিশীলতা বাড়াতে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী, ২০২২ সালে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য কাজের ভিসা ইস্যু ত্বরান্বিত করতে তিন মাসের জন্য ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলেট স্থাপন করেছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ