Views Bangladesh Logo

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নুরুল হুদা ওরফে লিটন (৩৪) নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে দেশটির জোহান্সবাগে নিহতের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লিটনের ছোট ভাই নুরুল আলম।

জানা গেছে, নিহত লিটনের বাড়ি ফেনীর দাগনভূঁঞা উপজেলার জগতপুর গ্রামে।

এ ব্যাপারে দাগনভূঁঞা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত হোসেন সংবাদমাধ্যমকে বলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার খবর জানার পর নুরুল হুদার বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে। তাঁর বৃদ্ধ বাবা এবাদুল হক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি ছেলের লাশ দেশে আনার আকুতি জানিয়েছেন।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তাঁর লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছে, ১২ বছর আগে ভাগ্যোন্নয়নের আশায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান নুরুল হুদা। এর মধ্যে দুই বার দেশে এসে ছোট ভাইকেও নিজের কাছে নিয়ে গেছেন। সেখানে তিনি দুটি দোকান করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ