দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌবাহিনী সদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের নৌবাহিনীর এক সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
মৃত ওই নৌবাহিনী সদস্যের নাম ট্রোম্যান খীসা। তিনি দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইএ-৩ এ কর্তব্যরত ছিলেন বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) নৌবাহিনীর ফেসবুক পেজে তার মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, ট্রোম্যান খীসার মৃত্যুতে নৌবাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
নৌবাহিনী বলেছে, তার আত্মত্যাগ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবময় অবদানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
মতামত দিন