Views Bangladesh Logo

সৌদিতে আরামকো স্থাপনায় হুথি হামলায় বাংলাদেশি নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় হুথি বিদ্রোহীদের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় মো. সাজিব হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহত মো. সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়। তবে রবিবারের এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সজিব হোসেনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যেই নিহতের পরিবার ও তার নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে সজিবের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় চালিয়ে যাচ্ছে দূতাবাস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ