Views Bangladesh Logo

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আলী হোসেন (৪১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার ভোররাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। ধবলগুড়ি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে, ভারতের অভ্যন্তরে ৮৭৪ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব-পিলারের কাছে তাকে গুলি করা হয়।

নিহত আলী হোসেন ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল গফুরের ছেলে।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ বর্তমানে ভারতের একটি হাসপাতালে রয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সীমান্তে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

এর আগে, সোমবার (৬ এপ্রিল) ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে বাংলাদেশি এক যুবক আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বুধবার ভোরে ফের গুলির ঘটনা ঘটলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ