Views Bangladesh Logo

নিউ ইয়র্কে মসজিদে দুই শিশুকে যৌন নির্যাতন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় একটি মসজিদে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে তাজুল ইসলাম (৬৫) নামে এক বাংলাদেশি ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই ইমামের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে গত ২১ ও ২৭ এপ্রিল জ্যামাইকার ‘মসজিদ বিলাল’-এ ১০ বছর বয়সী এই দুই শিশুর ওপর যৌন নিপীড়ন চলানোর অভিযোগ করা হয়েছে ।

মামলার নথিপত্র অনুযায়ী, গত ২১ এপ্রিল বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে মসজিদের ভেতরেই ১০ বছর বয়সী এক শিশুর ওপর প্রথম নিপীড়ন চালান তাজুল ইসলাম। এর কয়েকদিন পর গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে একইভাবে ১০ বছর বয়সী আরেক শিশুকে যৌন নির্যাতনের শিকার হতে হয়।

ঘটনার দিনই স্থানীয় পুলিশ তাজুল ইসলামকে গ্রেপ্তার করে। পরদিন তাকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করা হয়। ২৫ হাজার ডলার বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করেন আদালত। তবে জামিনে থাকাকালীন ভুক্তভোগী শিশুদের থেকে সম্পূর্ণ দূরে থাকার কঠোর নির্দেশ দিয়েছেন বিচারক।

নিউ ইয়র্ক পুলিশ অভিযুক্তের ছবি প্রকাশ করে জানিয়েছে, এই ব্যক্তির মাধ্যমে আর কেউ এমন ঘটনার শিকার হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও কোনো ভুক্তভোগী থাকলে তাদের সেক্স ক্রাইম হটলাইন (১-২১২-২৬৭-৭২৭৩) অথবা ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ