Views Bangladesh Logo

জার্মানিতে ডাইভারসিটি অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশি চলচ্চিত্র ‘আলি’

জার্মানির মর্যাদাপূর্ণ ‘ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬’-এ ‘ডাইভারসিটি অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’। নির্মাতা আদনান আল রাজীবের এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করেছে।

গত ১৯ এপ্রিল উৎসবের জমকালো সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্মাতা আদনান আল রাজীব এই সম্মাননা তার পুরো টিম এবং দেশের মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেন। মূলত এই পুরস্কারের মাধ্যমে সামাজিক বাস্তবতা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনগাথা সৃজনশীলভাবে ফুটিয়ে তোলা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।

উপকূলীয় অঞ্চলের এক কিশোর ‘আলি’র সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। সামাজিক লিঙ্গ বৈষম্য ও প্রথাগত সাংস্কৃতিক বাধার বিরুদ্ধে ব্যক্তির নিজস্ব সত্তা টিকিয়ে রাখার লড়াই এতে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেন আল-আমিন।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগেও ‘আলি’ অর্জন করেছিল ‘স্পেশাল মেনশন’ সম্মাননা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ