প্লাটিনাম লিড স্বীকৃতি পেল আরও একটি বাংলাদেশি পোশাক কারখানা
যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) প্রদত্ত প্লাটিনাম লিড সনদ পেয়েছে কটন ফিল্ড বিডি লিমিটেড নামে বাংলাদেশের আরও একটি পোশাক কারখানা।
ইউএসজিবিসির তথ্য অনুযায়ী, গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এই পোশাক কারখানাটি ১১০-এর মধ্যে ৮৬ স্কোর করেছে।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর তথ্যমতে, এর মধ্য দিয়ে বাংলাদেশে এখন ২৩০টি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) প্রত্যয়িত কারখানা রয়েছে, যার মধ্যে ৯২টি প্লাটিনাম স্ট্যাটাস এবং ১২৪টি গোল্ড স্ট্যাটাস অর্জন করেছে।
বিজিএমইএ আরও জানায়, শুধু তাই নয় বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটপ্রাপ্ত লিড সার্টিফাইড পোশাক কারখানার মধ্যে এখন বাংলাদেশেরই ৬২টি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে