Views Bangladesh Logo

দুবাই বিমানবন্দরে বাংলাদেশি প্রবাসী ‘নিখোঁজ’

সৌদি আরব থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পথে রফিকুল ইসলাম (৪০) নামে এক প্রবাসী শ্রমিক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

রফিকুলের পরিবারের সদস্যরা বলছেন, সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পথে দুবাইয়ে নিখোঁজ হন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মদনগোপাল এলাকার রফিকুল ৫ বছর আগে সৌদিআরবে পাড়ি জমান। পরিবারের সঙ্গে ঈদ করতে ছুটি নিয় গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ১১টায় সৌদিআরবের আলকাছিম বিমানবন্দর থেকে ‘এয়ারএরাবিয়া এয়ারলাইন্সের’ একটি বিমানে দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশ্য রওনা দেন।

বিমানটি দুপুর ২টার দিকে দুবাইয়ের সারজা বিমানবন্দরে অবতরণ করার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকে বাংলাদেশে আসার ফ্লাইটটি বাতিল হয়। রফিকুলের সঙ্গে পরিবারের সদস্যদের ওইদিন বাংলাদেশ সময় ভোর ৪টা পর্যন্ত পরিবারের কথা হয়৷ এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷

বাতিল হওয়া ওই ফ্লাইটটি গত ৪ মার্চ বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও প্রবাসী রফিকুল বাড়ি ফিরেননি ও পরিবারের সঙ্গেও যোগাযোগ করেননি। এদিকে, তার ব্যবহৃত ইমো, ফেসবুক ও মেসেঞ্জার সব কিছু অফলাইন দেখাচ্ছে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, তার নিখোঁজের বিষয়টি শুনেছি। আমাদের একজন রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন বিষয়টি দুঃখজনক। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ