Views Bangladesh Logo

হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০৫৫৩ জন

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।

বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রগুলো জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে গন্তব্যে পৌঁছান।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ৭ হাজার ৮৫৫ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৩০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ১৭ হাজার ৬৯৩ হজযাত্রী।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়ার কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা পর্যায়ক্রমে ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ