Views Bangladesh Logo

সৌদি আরবে লিফট থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে নির্মাণাধীন একটি ভবনের লিফট থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের নাম সোবাহান খাঁ (৪২)।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, তিনি গত বছরের ১৯ নভেম্বর কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যান। গত ৭ এপ্রিল রিয়াদের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফট থেকে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে আল–জাজিরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল তার মৃত্যু হয়।

পরিবার রোববার রাতে মৃত্যুর খবর পায়। সোবাহান খাঁ মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী মরিয়ম বেগম বলেন, পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে তারা দিশাহারা হয়ে পড়েছেন। তিনি সরকারের কাছে স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সহায়তা চেয়েছেন।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে মরদেহ দেশে আনতে সহযোগিতা করা হবে। পাশাপাশি পরিবারকে সহায়তার বিষয়েও প্রশাসন উদ্যোগ নেবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ