Views Bangladesh Logo

চট্টগ্রামে দেশি পোশাকে ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রি, লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের টেরি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ।

তিনি জানান, টেরি বাজার সংলগ্ন ‘রাজস্থান’ নামক প্রতিষ্ঠানে বাংলাদেশি পোশাকে ভারতীয় স্টিকার লাগিয়ে বিক্রির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অপর দুটি প্রতিষ্ঠানেও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ‘খাজানা’ নামক প্রতিষ্ঠানে পুরাতন স্টিকারের ওপর নতুন স্টিকার লাগিয়ে পণ্যের মূল্য বৃদ্ধি করে বিক্রি করার জন্য ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ‘কুদু’ প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ইফতার সামগ্রী বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান, মাহমুদা আক্তার এবং রানা দেবনাথ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ