Views Bangladesh Logo

ফিলিপাইনের ম্যানিলায় বাংলাদেশ ও পাকিস্থানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

 VB  Desk

ভিবি ডেস্ক

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে সাক্ষাৎ হয়েছে।

বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই নেতা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ২০২৫ সালে ইসহাক দারের ঢাকা সফরের পর থেকে দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাণিজ্য, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে স্বাগত জানান। বিশেষ করে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং চলতি বছর দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়টি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ