Views Bangladesh Logo

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা, কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণ এবং সংসদীয় কূটনীতিকে গতিশীল করার লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি।

বৈঠকে গ্রুপের সদস্য মো. শহিদুল ইসলাম এমপি, মো. হাসান রাজীব প্রধান এমপি, জহরত আদিব চৌধুরী এমপি, মাহমুদা হাবীবা এমপি, মোহাম্মদ নাজিবুর রহমান এমপি, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি এবং মো. আবুল হাসনাত এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বর্তমান বৈশ্বিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বাড়ানো এবং দুই দেশের বাণিজ্য ভারসাম্য উন্নয়নে চীনা বিনিয়োগ আরও আকৃষ্ট করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ