Views Bangladesh Logo

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-অস্ট্রেলিয়া আসন্ন ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত তালিকা অনুযায়ী, সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে, আর সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) থেকেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। টিকিট কিনতে দর্শকদের যেতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে: https://www.gobcbticket.com.bd

টিকিটের অন্যান্য ক্যাটাগরির মধ্যে ইন্টারন্যাশনাল গ্যালারি ও ইন্টারন্যাশনাল লাউঞ্জের মূল্য ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা করে। ক্লাব হাউজের টিকিট ৬০০ টাকায় এবং শহীদ আবু সাঈদ ও নর্দার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়।

এদিকে সিরিজের সূচি অনুযায়ী, আগামী ৯ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১১ ও ১৪ জুন, এবং সব ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে দুই দল তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ