Views Bangladesh Logo

সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ মেয়ে ফুটবল দল

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকায় আজ সোমবার(৪ ডিসেম্বর) ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়ে ফুটবল দল।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে গত শুক্রবার ফিফা নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের (ফিফা টায়ার-১) প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। আজ সোমবার একই মাঠে আরো বড় ব্যবধানে জিতল সাবিনা খাতুনের দল। সিঙ্গাপুরের মেয়েদের বিধ্বস্ত করে সাইফুল বারী টিটুর দল জিতল ৮-০ গোলের বিশাল ব্যবধানে।

প্রথমার্ধেই বাংলাদেশ লিড নেয় ৩-০ গোলে। লাল-সবুজ জার্সিধারীরা দ্বিতীয়ার্ধে করে আরো পাঁচ গোল! তহুরা খাতুন ও রিতু পর্না চাকমা জোড়া গোল করেন। এছাড়া ৫৭ মিনিটে সানজিদা খাতুন, ৭৫ মিনিটে সাবিনা খাতুন, ৮৭ মিনিটে মাতসুশিমা সুমাইয়া ও ৯১ মিনিটে শামসুন্নাহার জুনিয়র গোল করলেন বিশাল জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

১৭ মিনিটে তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এক মিনিট পরই কাছ থেকে আলতো টোকায় ব্যবধান ২-০ করেন রিতু পর্ণা চাকমা। ২৫ মিনিটে রিতু পর্ণা গোলমুখে জোরালো গোলকিপার ধরতে গেলেও তার হাত ফসতে বল বেরিয়ে যায়, তখন তহুরা সিঙ্গাপুরের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে ক্ষিপ্রগতিতে বল জাড়ে জড়িয়েছেন। এই ছন্দ ধরে রেখে দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্বক ফুটবল খেলে প্রতিপক্ষকে একের পর এক গোলে বেসামাল করে তোলে স্বাগতিক ফুটবলাররা।


২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সিঙ্গাপুরের মুখোমুখি হয়ে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। শুক্রবার ঢাকায় দ্বিতীয়বারের দেখায় সিঙ্গাপুরকে একই ব্যবধানে হার ফিরিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। আজ তাদের আরো বড় লজ্জা দিলেন সাবিনারা।

গত বছর নেপালের মাঠে সাফ শিরোপা জয়ের পর নিস্প্রভ ছিল বাংলাদেশ। মাঝের এই সময় পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হারেন সাবিনারা, ড্র হয় দুটি। অবশেষে সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচে দাপট দেখিয়ে জিতল বাংলাদেশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ