Views Bangladesh Logo

এই বাজেট জনবান্ধব নয়: জি এম কাদের

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, এই বাজেটের পরে বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে। পরোক্ষ করে বোঝা বাড়বে। জনগণের মুক্তির উপায় নেই। পরিবেশের অভাবে বিদেশি বিনিয়োগ বাড়বে না, চাকরির সুযোগ সৃষ্টি হবে না।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিরোধীদলের এই নেতা আরও বলেন, বাজেট হয়েছে গতানুগতিক। চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিশেষ কিছু নেই এবারের বাজেটে। মূল্যস্ফীতির গতি রোধ করে দ্রব্যমূল্য কমানোর পদক্ষেপ নেই। কমানোর পদক্ষেপ নেই।

জি এম কাদের বলেন, বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি। রিজার্ভ প্রতিদিন কমছে। এ থেকে উত্তরণের উদ্যোগ নেই বাজেটে। ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেটে পরিচালন ব্যয়ই ৫ লাখ ৬ হাজার কোটি টাকা। রাজস্ব আয় দেখানো হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৪০০ কোটি টাকা। ৬২ শতাংশ প্রত্যক্ষ কর, বাকিটা পরোক্ষ। এতে সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়িয়ে দেওয়া হয়েছে। রিকশাচালক, ভিক্ষুকদেরও কর দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলের উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ,
বিরোধীদলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু, এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জাপার এমপিরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ