Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ধারাবাহিকভাবে উত্তেজনা হ্রাস এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব ধরনের সংঘাত নিরসনের আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষ এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে সাধুবাদ জানায় ঢাকা।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে যে, এই চুক্তিটি সব পক্ষ অক্ষরে অক্ষরে মেনে চলবে, যা একটি টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তির পথ সুগম করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদ্যমান এই ইতিবাচক পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাকি অমীমাংসিত ইস্যুগুলোও সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) এবং পারস্পরিক সহযোগিতা দ্রুত পুনঃস্থাপন হবে বলেও ঢাকা আশা প্রকাশ করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ