Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অস্থায়ী যুদ্ধবিরতিকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। একই সঙ্গে এই উদ্যোগকে উত্তেজনা প্রশমনের দিকে একটি ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে সরকার।

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতি যথাযথভাবে মেনে চলবে এবং এটিকে কাজে লাগিয়ে একটি টেকসই ও স্থিতিশীল সমাধানের পথে অগ্রসর হবে। এতে আরও বলা হয়, এই সুযোগকে কাজে লাগিয়ে অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন।

পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতি বাস্তবায়নে ভূমিকা রাখা সব কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেছে।

বিবৃতিতে বাংলাদেশ পুনর্ব্যক্ত করে যে, যেকোনো বিরোধ শান্তিপূর্ণভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। দেশটি আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট পক্ষগুলো দায়িত্বশীল আচরণ করে সংঘাতের অবসানে কার্যকর ভূমিকা রাখবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ