Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বাংলাদেশের মতো দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে ঢাকা আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। ওয়াশিংটনকে যত তাড়াতাড়ি সম্ভব সংলাপের মাধ্যমে পরিস্থিতি সমাধানে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (৪ মার্চ) সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানানো হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানিয়েছেন, আলোচনার মূল বিষয় ছিল মধ্যপ্রাচ্যের সংকট।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তাকে জানিয়েছি দুই বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন। যদি এই যুদ্ধ দীর্ঘায়িত বা প্রসারিত হয়, তাহলে উদ্বেগ আরও বাড়তে পারে। একই সঙ্গে, বাংলাদেশের মতো দেশের জন্য এর অর্থনৈতিক প্রভাব বহন করা কঠিন হবে।

তিনি আরও বলেন, আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব সংলাপের মাধ্যমে এবং কূটনৈতিক সুযোগ তৈরি করে এই দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করতে।

‘যুদ্ধ কখন শেষ হবে’-এক সাংবাদিক জানতে চাইলে খলিলুর রহমান বলেন, এটি সম্পূর্ণরূপে তাদের নিয়ন্ত্রণে নেই। কেউ বলতে পারবে না কখন শেষ হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ