জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদারে বাংলাদেশ-ইউএনওপিএস ১৬ লাখ ডলারের তহবিল চুক্তি স্বাক্ষর
‘জলবায়ু-অবহিত রোগ নজরদারি এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থা শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্প সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি (আইইডিসিআর), রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা (আইইডিসিআর) এবং জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস (ইউএনওপিএস)।
সোমবার (১৭ মার্চ) আইইডিসিআর-এ ‘গ্লোবাল ফান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ ফান্ড ফর বাংলাদেশ’- এর অধীনে এই প্রকল্পের মেয়াদ হবে এক বছর, যার আনুমানিক বাজেট হবে ১৬ লাখ ডলার।
এই প্রকল্পের প্রাথমিক বাস্তবায়ন অংশীদার হিসেবে প্রাসঙ্গিক পক্ষগুলোর মধ্যে সমন্বয় সাধন করে কাঙ্ক্ষিত ফলাফলের সফল বিতরণ নিশ্চিতে কৌশলগত দিক-নির্দেশনা দেবে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তর।
আইইডিসিআরের পরিচালক ড. তাহমিনা শিরিন এবং ইউএনওপিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরলীধরন নিজ নিজ সংস্থার পক্ষে নথিতে স্বাক্ষর করেন।
আইইডিসিআরের পরিচালক জলবায়ু স্থিতিস্থাপকতা, স্বাস্থ্য অবকাঠামো এবং স্বাস্থ্যের উপর টেকসই ক্রয় অনুশীলন প্রচারের গুরুত্বে জোর দিয়ে বলেন, প্রকল্পটি এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
‘এই প্রকল্পটি আমাদের স্বাস্থ্যসেবা অবকাঠামো এবং জরুরি প্রতিক্রিয়া ক্ষমতা শক্তিশালী করার, ইউএনওপিএসের সহায়তায় আইইডিসিআরের মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য উন্নত প্রস্তুতি ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ’- বলেন তাহমিনা।
স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতি ইউএনওপিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার বলেন, ‘আমরা টেকসই এবং স্থিতিশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ। গ্লোবাল ফান্ড থেকে অর্থায়নে সম্ভব হওয়া ইউএনওপিএস এবং আইইডিসিআরের সাথে এই চুক্তি স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি, প্রাথমিক সতর্কতা ব্যবস্থা এবং রোগ নজরদারি ব্যবস্থা শক্তিশালী করতে আমাদের যৌথ দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে