Views Bangladesh Logo

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, লর্ডসে খেলবে টেস্ট

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ ১৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। ২০২৭ সালে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সূচি অনুযায়ী, আগামী ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ইংল্যান্ডের একমাত্র টেস্ট।

এর আগে সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ ১৭ বছর দেশটিতে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি টাইগাররা।

একই সময়ে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফরে যাবে। সফরে তারা স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।

সূচি ঘোষণার পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে টেস্ট এবং নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।

তিনি জানান, ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে স্বাগতিকরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ