Views Bangladesh Logo

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

পাঁচ মাসের বিরতির পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আজ সোমবার (২৭ এপ্রিল) তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে দুপুর ২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিল গত বছরের মে-জুনে। তখন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ব্যস্ত প্রস্তুতি পর্বে ৩০টি ম্যাচ খেলে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সাফল্য পায় দলটি। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ না করায় সেই প্রস্তুতি ব্যাহত হয়।

এই সিরিজের মাধ্যমে নতুন করে টি-টোয়েন্টি ফরম্যাটে যাত্রা শুরু করছে বাংলাদেশ। লক্ষ্য পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠন।

দলে এবার নতুনভাবে সাজানো পেস আক্রমণে নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান। সঙ্গে থাকছেন শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম হাসান সাকিব।

নতুন মুখ হিসেবে রয়েছেন আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল। স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ