দুর্গাপূজায় ভারতে তিন হাজার টন ইলিশ পাঠাবে বাংলাদেশ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিকটন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া আবেদনের ভিত্তিতে ট্রেডিং ফার্মগুলোকে বিশেষ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এর আগে, অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এ বছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার।
গত বছর দুর্গাপূজা উপলক্ষে মন্ত্রণালয় ৭৯টি কোম্পানিকে ভারতে প্রায় চার হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে