Views Bangladesh Logo

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

রান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক ও কর্মকর্তাদের যেকোনো সময় নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তেহরানে বাংলাদেশ মিশন পরিস্থিতির ওপর নজর রাখছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। সূত্র জানায়, দূতাবাসের বর্তমান ভবনটি নিরাপদ নয়। এটি তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত, যা সম্প্রতি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।

এছাড়া, তেহরানের দুটি প্রধান ইন্টারনেট হাবের একটি এই ভবনের কাছাকাছি। ফলে এসব স্থাপনায় হামলার আশঙ্কায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও নিজেদের ঝুঁকির মধ্যে মনে করছেন।

এ অবস্থায় ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সহায়তায় হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। গত রোববার এ সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিক ও বাংলাদেশে অবস্থানরত তাদের স্বজনরা জরুরি প্রয়োজনে নিচের নম্বরগুলোতে (হোয়াটসঅ্যাপসহ) যোগাযোগ করতে পারবেন:

বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন):
১. +৯৮৯৯০৮৫৭৭৩৬৮
২. +৯৮৯১২২০৬৫৭৪৫

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন):
+৮৮০১৭১২০১২৮৪৭

সূত্র মতে, ইরানে নথিভুক্ত বাংলাদেশি নাগরিকের সংখ্যা ২ হাজারেরও কম।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ