Views Bangladesh Logo

ভারতের সঙ্গে পানি বণ্টনে ন্যায্য হিস্যা আদায়ে চেষ্টা করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ন্যায্য হিস্যা নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পানি বণ্টন নিয়ে বাংলাদেশের অবস্থানের পক্ষে আন্তর্জাতিক আইনের ভিত্তি রয়েছে। একই সঙ্গে দেশের মানুষের প্রত্যাশা ও সমর্থনও আলোচনার টেবিলে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক ওই অনুষ্ঠানে দুই দেশের পানি ব্যবস্থাপনা ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

হুমায়ুন কবির বলেন, পানি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সরাসরি আলোচনা প্রয়োজন। এ উদ্দেশ্যে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। আলোচনায় ভারতীয় পক্ষের প্রতিনিধিদের যুক্ত করার জন্য তাদের নামও চাওয়া হয়েছে।

দুই দেশের মধ্যে পানি বণ্টনসংক্রান্ত চুক্তির প্রসঙ্গ তুলে তিনি জানান, ভারতের প্রতিনিধিদের নাম পাওয়ার পর বাংলাদেশের প্রতিনিধিরা তাদের সঙ্গে আলোচনা শুরু করতে পারবেন। বর্তমানে ভারতীয় পক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সহযোগিতার মনোভাব থাকলে পানি নিয়ে বিদ্যমান বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। পারস্পরিক সমঝোতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই এ বিষয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, পানি ভাগাভাগির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন বাংলাদেশের অবস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। দেশের স্বার্থ রক্ষা করে ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি কূটনৈতিক আলোচনা ও সংলাপের মাধ্যমেই দুই দেশের পানি-সংক্রান্ত সহযোগিতাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ