প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ
ফিফা প্রীতি ম্যাচে এতদিন কেবল এশিয়ার দেশগুলোর বিপক্ষেই খেলে আসছে বাংলাদেশ। তাও প্রতিপক্ষ হিসেবে জাপান বা সৌদি আরবের মতো শীর্ষ দলগুলো ছিল না। সবশেষ শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হয়েছিল ভিয়েতনামের। এবার অবশ্য এশিয়ার গণ্ডি পেরিয়ে ইউরোপের মাটিতে পা রাখতে যাচ্ছে জামাল-হামজাদের বাংলাদেশ।
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের মতো সান মারিনো দলও এই ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতো এশিয়ার কোনো দলের মুখোমুখি হবে। তবে ইউরোপের দল হলেও ফিফা র্যাঙ্কিংয়ে সান মারিনোর অবস্থান একেবারে তলানিতে — ২১১তম। বাংলাদেশ রয়েছে ১৮১তম স্থানে।
ইউরোপের একটি দেশের বিপক্ষে এই প্রথম মাঠে নামছে বলে ম্যাচটিকে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিচ্ছে বাফুফে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সান মারিনোতেই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে